ঈশ্বরগঞ্জ থানার নতুন ওসি সাজ্জাদ রোমন, অপরাধ দমনে জিরো টলারেন্স ঈশ্বরগঞ্জ থানার নতুন ওসি সাজ্জাদ রোমন, অপরাধ দমনে জিরো টলারেন্স – SF TV
  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Headline
ধোবাউড়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অrভিযোগ, প্রতিবেশী আটক ঈশ্বরগঞ্জ থানার নতুন ওসি সাজ্জাদ রোমন, অপরাধ দমনে জিরো টলারেন্স ত্রিশালে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি গাছ কাটার অভিযোগ তিন দিন নিখোঁজের পর পুকুরে মিলল কৃষকের মরদেহ  ভালুকায় জমি বিরোধে গাছের চারা তুলে ফেলার অভিযোগ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে বর্ণাঢ্য ব্যালী ও আলোচনা সভা শতবর্ষী আমিনা খাতুনের ইন্তেকাল, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন ভালুকায় দি এশিয়ান এইজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেদুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মোফাজ্জল হায়দারের ভালুকায় গ্রাম পুলিশের ক্ষমতা খাটিয়ে মারধর  থানায়  অভিযোগ

ঈশ্বরগঞ্জ থানার নতুন ওসি সাজ্জাদ রোমন, অপরাধ দমনে জিরো টলারেন্স

কাউছার পারভেজ শাকিল / ৪৭ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সাজ্জাদ রোমন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অভিজ্ঞ এই পুলিশ কর্মকর্তার ঈশ্বরগঞ্জ থানায় যোগদানে স্থানীয়দের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।দায়িত্ব গ্রহণের পর থেকেই থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন নতুন ওসি। তার দায়িত্ব গ্রহণকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় সুশীল সমাজ ও সচেতন নাগরিকরা।

স্থানীয়দের মতে, ঈশ্বরগঞ্জে মাদক, জুয়া, অনলাইন জুয়া ও কথিত অনলাইন ক্যাসিনোর বিস্তার ঠেকাতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন তারা।সচেতন মহল মনে করছেন, ঢাকার মতো ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকায় থানার দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন ওসি ঈশ্বরগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করা হবে -এমন প্রত্যাশাও করছেন স্থানীয়রা।স্থানীয় বাসিন্দারা মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি অপরাধের তথ্য দ্রুত পুলিশের কাছে পৌঁছে দিতে সাধারণ মানুষকে উৎসাহিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

নতুন অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ রোমন বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কোনো ধরনের আপস করা হবে না।”তিনি আরও বলেন, ঈশ্বরগঞ্জ থানা এলাকাকে সব ধরনের অপরাধমুক্ত রাখতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিশেষ করে মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। অপরাধ দমনে তিনি থানা এলাকার সচেতন নাগরিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।স্থানীয়রা আশা করছেন, নতুন ওসির নেতৃত্বে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের তৎপরতা আরও বাড়বে এবং মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণের মাধ্যমে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category