বর্তমান তরুণ প্রজন্মকে বিপথগামী করছে মাদক। মাদকের জন্য একটি সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যার প্রমাণ হলো প্রতিদিন পত্রিকা খুললেই দেখা যায়, নেশার জন্য পরিবার শেষ হয়ে যাচ্ছে। মাদকের টাকা জোগাড় করতে অনেকে বেছে নিচ্ছেন চুরি, ছিনতাই, ডাকাতির মতো জঘন্য কাজ। প্রতিদিন কোনো না কোনো পরিবার শেষ হয়ে যাচ্ছে মাদকের কবলে।
গত ২৫ অক্টোবর সুমন নামের এক ছেলে তার মাকে হত্যা করে, মূলত বিষয় ছিল ভূমি নিয়ে। পরবর্তীতে জানা যায়, সুমন নেশায় আসক্ত ছিল। নেশা না করলে কোনো মানুষ স্বাভাবিকভাবে মাকে হত্যা করতে পারে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, তার ভাই নেশার টাকা না পেয়ে তাদের ঘরের সামনের অংশ ভেঙে ফেলে। নেশার টাকা জোগাড় করতে অনেকে বেছে নিয়েছে চুরি, ছিনতাইয়ের পথ। যারা নেশা করে তাদের কাছে ভালো-মন্দ বলে কিছু নেই। তাদের কাছে নেশাই সবকিছু। নেশার জন্য অনেক মানুষ ভিটে বিক্রি করে ফেলে। মানুষ নেশার প্রতি আকৃষ্ট হয় তার সহপাঠী, প্রতিবেশী ও বন্ধুদের কাছ থেকে শিখে। যে নেশা করে সে একা শেষ হয় না, সাথে একটি পরিবার নষ্ট হয়ে যায়। যারা নেশা করে তারা সমাজের অন্যায় ও অসৎ কাজে লিপ্ত থাকে। এক সময় মানুষ বড়দের সম্মান করে সিগারেট খেত না। এখন অনেক জায়গায় দেখা যায়, ক্লাস ফাইভ, সিক্সের ছাত্ররাও নেশা করে।
একটি সমাজকে ভালো করতে হলে সমাজের মানুষকে নেশার খারাপ দিক দেখাতে হবে। প্রতিটি মা-বাবার দায়িত্ব হলো, আমার ছেলে বা মেয়ে কাদের সাথে মেলামেশা করছে সে সম্পর্কে খোঁজ রাখা।