ভালুকায় প্রয়াত বিএনপি নেতা শহীদ মেম্বারের কবর জিয়ারত করলেন মোর্শেদ আলম ভালুকায় প্রয়াত বিএনপি নেতা শহীদ মেম্বারের কবর জিয়ারত করলেন মোর্শেদ আলম – SF TV
  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Headline
‎উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে আমরা ৩৬ দিনে তাড়িয়েছি : ছাত্রশিবির সেক্রেটারি সিগবা বিলাসিতা ছেড়ে সাধারণের কাতারে: প্রশংসায় ভাসছেন ধোবাউড়ার সাব-রেজিস্ট্রার রফিকুল ইসলাম ভালুকায় প্রয়াত বিএনপি নেতা শহীদ মেম্বারের কবর জিয়ারত করলেন মোর্শেদ আলম বিলাসিতা ছেড়ে সাধারণের কাতারে: প্রশংসায় ভাসছেন ধোবাউড়ার সাব-রেজিস্ট্রার রফিক ইসলাম ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ ময়মনসিংহ ত্রিশাল উপজেলায় মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ১০ দিন ব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষনের উদ্বোধন ফুলবাড়িয়ায় ৭ নভেম্বর জাতীয় বিল্পব ওসংহতি উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান  সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তালাক দিয়েছে স্বামী! ধোবাউড়ায় জাতীয় ৫৫তম সমবায় দিবস পালিত

ভালুকায় প্রয়াত বিএনপি নেতা শহীদ মেম্বারের কবর জিয়ারত করলেন মোর্শেদ আলম

আনোয়ার হোসেন তরফদার / ৪০ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

 

ময়মনসিংহের ভালুকায় প্রয়াত বিএনপি নেতা শহীদুল ইসলাম সরকার ওরফে শহীদ মেম্বারের কবর জিয়ারত করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গি চৌরাস্তা মোড় এলাকায় মরহুমের পারিবারিক কবরস্থানে গিয়ে তিনি কবর জিয়ারত ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এর আগে তিনি নারাঙ্গি মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মরহুম শহীদুল ইসলাম সরকারের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ দোয়ায় অংশ নেন।

এ সময় মসজিদে উপস্থিত মুসল্লিদের কাছে দীর্ঘদিনের বিশ্বস্ত রাজনৈতিক সহকর্মী শহীদুল ইসলামের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া চান মোর্শেদ আলম। পরে বিপুলসংখ্যক মুসল্লি ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মরহুমের পারিবারিক কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।

এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ, রুহুল আমিন, সিরাজুল ইসলাম ঢালী, তিয়াস মাহমুদ শুভ, যুবদলনেতা রুহুল আমিন, তানভীর আহমেদ শান্ত, শামীম আহমেদ, রাফিউল্লাহ চৌধুরীসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কবরস্থানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উলামা দলের নেতা মাওলানা মফিজুর রহমান।
উল্লেখ্য, মরহুম শহীদুল ইসলাম সরকার গত ১০ নভেম্বর সোমবার ভোরে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। পরে নারাঙ্গি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। শহীদুল ইসলাম উথুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category