ভালুকায় ধনুয়া-ময়মনসিংহ গ্যাস পাইপলাইন প্রকল্প পরিদর্শন, ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে চেক বিতরণ ভালুকায় ধনুয়া-ময়মনসিংহ গ্যাস পাইপলাইন প্রকল্প পরিদর্শন, ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে চেক বিতরণ – SF TV
  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Headline
ভালুকায় ধনুয়া-ময়মনসিংহ গ্যাস পাইপলাইন প্রকল্প পরিদর্শন, ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে চেক বিতরণ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি ময়মনসিংহের সদর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে দুবৃওরা আগুন দিয়ে আসবাবপত্র সহ কাগজ পএ পুড়িয়ে দিয়েছে ধোবাউড়ায় চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম সরকারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত ভালুকায় জাহিদ মডেল স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত ভালুকায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু  ধোবাউড়া সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষায় টাস্কফোর্সের অভিযান ময়মনসিংহের ফুলবাড়িয়ার দেওখোলা শাখায় এ পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প । ফুলবাড়িয়ায় চেয়ারম্যান কর্মকর্তা সদস্য বৃন্দ স্হানীয় নেতৃবৃন্দের সাথে গ্রাম আদালত বিষয়ক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ভবানীপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চাই চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ সিদ্দিক

ভালুকায় ধনুয়া-ময়মনসিংহ গ্যাস পাইপলাইন প্রকল্প পরিদর্শন, ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে চেক বিতরণ

Reporter Name / ৫২ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

 

ময়মনসিংহের ভালুকায় ধনুয়া-ময়মনসিংহ গ্যাস পাইপলাইন প্রকল্পের নির্মাণকাজ পরিদর্শন এবং প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার দেলিয়াপাড়া এলাকায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ধনুয়া-ময়মনসিংহ প্রকল্পের সেল প্রধান প্রকৌশলী গৌতম ঘোষ। ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর প্রকৌশলী আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রাশিক খান শুষান, জিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হারুন ভূঁইয়া, বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, আবদুল্লাহ আল মামুন খালেক, গোলজার হোসেন, উসমান গনি মল্লিক মাখন, আব্দুর রহিম আকন্দ, ভালুকা প্রেসক্লাবের সভাপতি মাইন উদ্দিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রকল্পের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনের পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।

আয়োজক সূত্রে জানা যায়, ইকোনমিক অপারেটর, পিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড এবং আর্ক কনস্ট্রাকশন কোম্পানির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে বক্তারা প্রকল্পের কাজ সুষ্ঠু ও নির্ধারিত সময়ে সম্পন্ন করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের স্বার্থ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category