ময়মনসিংহের ফুলবাড়িয়া সদর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান কর্মকর্তা, সদস্য বৃন্দ, স্হানীয় নেতৃবৃন্দের সাথে গ্রামআদালত বিষয়ক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।
রোববার, ১৫, নভেম্বর, দুপুর ১২ টায়,ফুলবাড়িয়া সদর ৬ নং ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের হলরুমে প্যানেল চেয়ারম্যান শরীফ আলমের সভাপতিত্বে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভায় বক্তারা গ্রাম আদালত এর সফলতা বাস্তবায়নের যে সব ভূমিকা থাকতে হবে। বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরেছেন।
গ্রাম আদালতের মামলা বৃদ্ধির লক্ষ্যে যা করতে হবে সেটি হল, প্রতিটি ইউপি সদস্য গ্রাম আাদালতে অভিযোগ দায়ের করবেন। প্রতিষ্ঠানে শিক্ষকগণ ছাএ/ছাএীদের অভিভাবকদের সাথে গ্রাম আদালত বিষয়ে আলোচনা করবেন। মসজিদে ইমাম সাহেব মসজিদে মুসল্লীদের সংগে গ্রাম আদালত বিষয়ে আলোচনা করবেন। দলীয় নেতৃবৃন্দের সাথে এবং বাজার কমিটির লোকজনের সংগে আলোচনা সভা করার প্রস্তাব করেছেন বক্তারা তাদের বক্তব্যে এসব কথা তুলে ধরেছেন ।
এসময়ে আলোচনা সভায় অথিতির মধ্যে বক্তব্য রাখেন ছনকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দিদারুল ইসলাম বাদশা, কালবেলা পএিকার ফুলবাড়িয়া প্রতিনিধি,আল এমরান, বিএনপি নেতা , এমদাদুল হক,এমদাদ, ইউপি সচিব, ইসমে তারা, ইউপি,সদস্য, রফিকুল ইসলাম, লিটন মিয়া, জাহাঙ্গীর আলম, নাসিমা খাতুন, নাছিমা আক্তার, নজর আলী প্রমুখ বক্তব্য রাখেন।