জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান বিতরণ: ধোবাউড়ায় ৯০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও হতদরিদ্র শিক্ষার্থী উপকৃত জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান বিতরণ: ধোবাউড়ায় ৯০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও হতদরিদ্র শিক্ষার্থী উপকৃত – SF TV
  • রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
Headline
ভবানীপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চাই চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ সিদ্দিক জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান বিতরণ: ধোবাউড়ায় ৯০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও হতদরিদ্র শিক্ষার্থী উপকৃত ভালুকায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ভালুকায় এমপির মতবিনিময় সভা ‎উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে আমরা ৩৬ দিনে তাড়িয়েছি : ছাত্রশিবির সেক্রেটারি সিগবা বিলাসিতা ছেড়ে সাধারণের কাতারে: প্রশংসায় ভাসছেন ধোবাউড়ার সাব-রেজিস্ট্রার রফিকুল ইসলাম ভালুকায় প্রয়াত বিএনপি নেতা শহীদ মেম্বারের কবর জিয়ারত করলেন মোর্শেদ আলম বিলাসিতা ছেড়ে সাধারণের কাতারে: প্রশংসায় ভাসছেন ধোবাউড়ার সাব-রেজিস্ট্রার রফিক ইসলাম ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ ময়মনসিংহ ত্রিশাল উপজেলায় মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি

জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান বিতরণ: ধোবাউড়ায় ৯০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও হতদরিদ্র শিক্ষার্থী উপকৃত

বার্নার্ড সরকার / ২৬ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

 

জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুদানের অর্থ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ৯০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও হতদরিদ্র মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।

​শনিবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই মানবিক বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোশারফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোর্শেদা আক্তার মনি এবং আদিবাসী নেতা সামুয়েল চিরান.সবিতা থিগিদী এছাড়াও অনুষ্ঠানে সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের নানামুখী সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

জাতীয় সমাজকল্যাণ পরিষদের এই অনুদান ধোবাউড়ার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী ও হতদরিদ্র মানুষের শিক্ষা ও জীবনযাত্রায় সহায়ক ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।

​আলোচনা শেষে অতিথিরা সুশৃঙ্খলভাবে ৯০ জন শিক্ষার্থীর মাঝে অনুদানের চেক ও অর্থ বিতরণ করেন।
এমন চমৎকার উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী ও তাদের পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category