‎উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে আমরা ৩৬ দিনে তাড়িয়েছি : ছাত্রশিবির সেক্রেটারি সিগবা ‎উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে আমরা ৩৬ দিনে তাড়িয়েছি : ছাত্রশিবির সেক্রেটারি সিগবা – SF TV
  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Headline
‎উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে আমরা ৩৬ দিনে তাড়িয়েছি : ছাত্রশিবির সেক্রেটারি সিগবা বিলাসিতা ছেড়ে সাধারণের কাতারে: প্রশংসায় ভাসছেন ধোবাউড়ার সাব-রেজিস্ট্রার রফিকুল ইসলাম ভালুকায় প্রয়াত বিএনপি নেতা শহীদ মেম্বারের কবর জিয়ারত করলেন মোর্শেদ আলম বিলাসিতা ছেড়ে সাধারণের কাতারে: প্রশংসায় ভাসছেন ধোবাউড়ার সাব-রেজিস্ট্রার রফিক ইসলাম ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ ময়মনসিংহ ত্রিশাল উপজেলায় মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ১০ দিন ব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষনের উদ্বোধন ফুলবাড়িয়ায় ৭ নভেম্বর জাতীয় বিল্পব ওসংহতি উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান  সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তালাক দিয়েছে স্বামী! ধোবাউড়ায় জাতীয় ৫৫তম সমবায় দিবস পালিত

‎উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে আমরা ৩৬ দিনে তাড়িয়েছি : ছাত্রশিবির সেক্রেটারি সিগবা

স্টাফ রিপোর্টার: / ২৭ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

‎
‎বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, আগে বিশ্ববিদ্যালয়ে যেতে শিক্ষার্থীরা ভয় পেত। গেস্টরুমে গিয়ে অনেক বড় বড় স্বপ্ন একদিনেই নিঃশেষ হয়ে যেত। জুলাই বিপ্লব এসে অনেক কিছু পরিবর্তন করে দিয়ে গিয়েছে। আমরা এমন একটা প্রজন্ম যে প্রজন্ম যারা এই উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে মাত্র ৩৬ দিনে তাড়িয়েছি।​ তবে বর্তমানে আমরা একটি সংকটের মধ্যে আছি। দেশের বর্তমান শিক্ষা ও কর্মসংস্থান খাতে নানা সংকট তৈরি হয়েছে এবং বেকারত্বের হার বাড়ছে।
‎
‎বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইসলামী ছাত্রশিবির কর্তৃক আয়োজিত নবীনবরণ অনুষ্ঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎তিনি আরও বলেন, বাংলাদেশে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ৫০ থেকে ৬০ হাজার মেধাবী শিক্ষার্থীর জন্য যথাযোগ্য চাকরির ব্যবস্থা নেই। এমনকি মেধাবীদের ভালো জায়গায় যাওয়ার সুযোগ কমিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। কয়েকদিন আগে স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে একটি আন্দোলন হয়েছে। এনটিআরসির পরিববর্তে দলীয় লোকের হাতে নিয়োগের ক্ষমতা থাকলে তারা টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্য করত। এর ফলে দিনশেষে আমরা জাতির মেধাবী শিক্ষকদের হারাতাম।
‎
‎ইসলামী ছাত্রশিবির নিয়ে তিনি আরও বলেন, অন্যান্য সংগঠন থেকে ইসলামী ছাত্রশিবিরের মূল পার্থক্য হলো আমরা যারা ভালো করি, আমরা চাই আমাদের পরে যারা আসবে তারা যেন আরও ভালো করে। ইসলামী ছাত্রশিবির একটি ‘ফুল প্যাকেজ’ দেয়, যাতে একজন শিক্ষার্থী দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই সফল হতে পারে।
‎
‎বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মঈনের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় বির্তক সম্পাদক আবু নাছির মো. ত্বোহাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রশিবিরের সাবেক সদস্যবৃন্দ এবং নবীন শিক্ষার্থীবৃন্দ।
‎
‎জানা যায়, ​প্রায় আট শতাধিক নবীন শিক্ষার্থীর অংশগ্রহণে এ অনুষ্ঠানে আগতদের বরণ করে নিতে উপহার হিসেবে ব্যাগ, জার্সি, বই, বোতল এবং কলম বক্স প্রদান করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের পরামর্শমূলক আয়োজন হিসেবে ছিল দুটি প্যানেল ডিসকাশন। প্রথম প্যানেল ডিসকাশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী একাডেমিক সাফল্য অর্জনের জন্য বিভিন্ন পরামর্শ দেন। এতে ভালো ফলাফলের কৌশল এবং পরীক্ষার খাতায় উত্তর উপস্থাপনের সঠিক নিয়মাবলি নিয়ে নবীনদের দিকনির্দেশনা দেওয়া হয়।এছাড়া উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শ প্রদান করেন। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের গুরুত্বও তুলে ধরা হয়।
‎
‎
‎
‎​দ্বিতীয় প্যানেল ডিসকাশনে সংগঠনের সাবেক সদস্য ও বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তিরা কর্পোরেট সেক্টরে সাফল্যের উপায় নিয়ে আলোচনা করেন। এ সময় বক্তারা শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান করেন তিনি সাথে শিবিরের অতীত ইতিহাস তুলে ধরেন।
‎
‎
‎
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category