যেভাবে চিনবেন পচা ডিম যেভাবে চিনবেন পচা ডিম – SF TV
  • সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগ, ভালুকায় বিউটি পার্লার মালিক আটক গাজীপুরে ভাড়া বাসায় দিনে দুপুরে তালা ভেঙে সাড়ে ৭ লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরি ভালুকাপাড়া মিশনের শতবর্ষ পূর্তিতে ভ্যাটিকান সিটির আর্চবিশপের আগমন ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সেচ পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৪৫৬ আনসার ভিডিপি সদস্যের দায়িত্ব পালনে শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন দুর্গাপূজা ভালুকায় ধানকুঁড়া রিসোর্টে অবৈধ কার্যক্রম বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ভালুকায় ৬৮ পূজান্ডপে মোর্শেদ আলমের উপহার বিতরণ ভালুকায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল ফুলবাড়িয়ায় গ্রেফতারের ২১ দিন পর সাইদুলের জামিন,খুশিতে গ্রামবাসীর গণভোজ ফুলবাড়িয়ায় দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে আনসার-ভিডিপি কর্মকর্তা সায়লা পারভীন

যেভাবে চিনবেন পচা ডিম

Reporter Name / ২৯০ Time View
Update : শুক্রবার, ৪ মে, ২০১৮

বাজার থেকে ডিম কিনে বাসায় ফিরেছেন।পচা ডিম কোনো দিনই পাননি এমন ঘটনা কিন্তু অসম্ভব। ভাগ্যে যদি থাকে পচা ডিম তবে ঠেকায় কে বলুন। তবে সব সময় কিন্তু ভাগ্যকে দোষ দিলেই হয় না।

বাজার থেকে ডিম কেনার সময় চিনে নিতে হবে পচা ডিম। ভাবছেন কীভাবে চিনবেন।খোসার ভেতরে ডিমের কুসুমে সাদা অংশ খালি চোখে দেখা যায় না। তাই পচা ডিম বাছাই করা খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তবে নষ্ট ডিম চেনার কিন্তু উপায় অবশ্যই আছে।

ডিম দিয়ে আমরা বিভিন্ন ধরনের খাবার তৈরি করে থাকি। ডিম ভাজি, পুডিং, কেকসহ বিভিন্ন খাবার। তাই ডিম যদি নষ্ট হয় তবে আপনার পুরো আয়োজনটাই যাবে মাটি হয়ে।

ডিম পচা কি না তা বাইরে থেকে বোঝার উপায় নেই। তবে কিছু পরীক্ষার মাধ্যমে আপনি বুঝতে পারবেন ডিমটি নষ্ট না ভালো।

আসুন জেনে নেই কীভাবে বুঝবেন পচা ডিম।

পানি দিয়ে পরীক্ষা

ডিম কিনে আনার পর কিছুক্ষণ পানির মধ্যে ডুবিয়ে রাখুন। ভালো ডিমগুলো কিছুক্ষণের মধ্যেই পানিতে ডুবে যাবে। আর নষ্ট ডিম ভেসে থাকবে।

ডিম সেদ্ধ

ডিম সেদ্ধ হওয়ার পর ডিমের সাদা অংশ যদি ঘোলাটে এবং দুর্গন্ধযুক্ত হয়, তবে অনায়াসেই বলে দেয়া যায় ডিমটি নষ্ট।

আলো

নষ্ট ডিম পরীক্ষা করার জন্য আলো ডিমের ওপরে ধরুন। ডিমের ভেতর রিং-এর মতো আকার দেখতে পান। তবে বুঝতে হবে ডিমটিতে পচন শুরু হয়েছে।

ডিমের কুসুমটি ছড়িয়ে গেলে

ডিমটিকে একটি সমান প্লেটের ওপর ফাটান। যদি দেখেন কুসুমটি একই জায়গায় রয়েছে। তবে বুঝবেন ডিমটি ভালো রয়েছে। আর ডিমের কুসুমটি ছড়িয়ে গেলে বুঝতে হবে ডিমটি নষ্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category