ত্রিশালে পরিষদের গাছ কাটার অভিযোগ, তদন্তে পরিষদের সম্পত্তি প্রমাণের পরও নিয়ে গেলেন জয়নাল বেপারি ত্রিশালে পরিষদের গাছ কাটার অভিযোগ, তদন্তে পরিষদের সম্পত্তি প্রমাণের পরও নিয়ে গেলেন জয়নাল বেপারি – SF TV
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
Headline
ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-২ ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার ধোবাউড়ায় গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চুগান উৎসব পালিত, চুগান উৎসবে জাংজিম্মিত নাচ রাইড শেয়ারিংয়ে বিশৃঙ্খলা! সমাধান প্রয়োজন মোকাররম হোসেন শুভ

ত্রিশালে পরিষদের গাছ কাটার অভিযোগ, তদন্তে পরিষদের সম্পত্তি প্রমাণের পরও নিয়ে গেলেন জয়নাল বেপারি

স্টাফ রিপোর্টার: / ১৬৪ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

 

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৭নং হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়া ১নং ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের রাস্তার পাশের একটি আমগাছ বিনানুমতিতে কাটার অভিযোগের তদন্তে গাছটি ইউনিয়ন পরিষদের বলে প্রমাণিত হয়েছে। তবে তদন্তের পরও স্থানীয় জয়নাল বেপারি লোকজন নিয়ে জব্দকৃত গাছটি কেটে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ জুলাই ২০২৬ শুক্রবার মাগুরজোড়া গ্রামের বাসিন্দা জয়নাল বেপারি, পিতা-মৃত আশ্রব আলী, ইউনিয়ন পরিষদের রাস্তার পাশের আমগাছটি অনুমতি ছাড়াই কর্তন করেন। বিষয়টি এলাকাবাসী জানালে সংশ্লিষ্টরা গ্রাম পুলিশদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার বিষয়ে জানতে চান। এ সময় জয়নাল বেপারি ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে গাছটি নিয়ে যেতে বাধা দেওয়া হলে তিনি কর্তনস্থলে গাছটি রেখে চলে যান।

এ ঘটনায় ৫ জুলাই ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগের পর বিষয়টি তদন্ত করা হয়। তদন্ত প্রতিবেদনে কর্তন করা আমগাছটি ইউনিয়ন পরিষদের সম্পত্তি বলে উল্লেখ করা হয়েছে।
কিন্তু অভিযোগকারী পক্ষের দাবি, তদন্তে গাছটি পরিষদের সম্পত্তি হিসেবে প্রমাণিত হওয়ার পরও গতকাল সোমবার স্থানীয় জয়নাল বেপারি কয়েকজন লোকজন নিয়ে এসে গাছটি নিয়ে যান। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ত্রিশাল উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বলেন, “গাছ কাটার অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে গাছটি ইউনিয়ন পরিষদের বলে জানানো হয়েছে। কেউ যদি গাছটি নিয়ে থাকেন, সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে।

এদিকে বিষয়টি নিয়ে হরিরামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ত্রিশাল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুম বলেন, “বর্তমানে মৎস্য সপ্তাহ চলছে। এ কারণে দুই দিন আমি একটু ব্যস্ত থাকব। দুই দিন পর বিষয়টি আমি দেখব।

স্থানীয়দের দাবি, সরকারি বা ইউনিয়ন পরিষদের সম্পত্তি বিনানুমতিতে কর্তন ও পরে নিয়ে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে তদন্ত প্রতিবেদনের আলোকে গাছটি উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category