ভালুকায় দি এশিয়ান এইজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভালুকায় দি এশিয়ান এইজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন – SF TV
  • মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Headline
ভালুকায় দি এশিয়ান এইজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেদুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মোফাজ্জল হায়দারের ভালুকায় গ্রাম পুলিশের ক্ষমতা খাটিয়ে মারধর  থানায়  অভিযোগ ভালুকা মহিলা কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ফুলবাড়িয়ায় জুয়ার আসনে অভিযান চালিয়ে টাকা সহ ১৩ জুয়ারী কে আটক করেছে পুলিশ ভালুকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় শ্রমিকদলের বিশাল মিছিল ধোবাউড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রিন্স ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ময়মনসিংহ দক্ষিণ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৩৩ সদস্যের কমিটি অনুমোদন ভালুকায় বিদ্যুতের টাওয়ারে যুবকের অবাককাণ্ড, অতঃপর

ভালুকায় দি এশিয়ান এইজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আনোয়ার হোসেন তরফদার / ৫৯ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

 

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ঃ

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ইংরেজী দৈনিক পত্রিকা দি এশিয়ান এইজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভালুকায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ভালুকা উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এশিয়ান এইজের সাংবাদিক ও ভালুকা উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন, ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল, ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম, ভরাডোবা হাইওয়ে থানার ওসি খোরশেদ আলম, ট্রাফিক ইন্সপেক্টর পলাশ সাহা, স্যানিটারি ইন্সপেক্টর সামছুল ইসলাম রমিজ, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম সবুজ, ভালুকা পৌর ছাত্রদলের সদস্য সচিব কায়েস হাসান, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার হিমেল মন্ডল প্রমুখ।

এর আগে সকালে দি এশিয়ান এইজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে উপজেলার স্বনামধন্য রফিজরাজু ক্যাডেট একাডেমিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দরা ৫ জন বিজয়ী হাতে পুরষ্কার তুলে দেন।

ভালুকা উপজেলা প্রেসক্লাবের আহবায়ক আজিম উদ্দিন সুমনের সভাপতিত্বে এসময় স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনায় ‘দি এশিয়ান এজ’ পত্রিকার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category