ত্রিশালে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি গাছ কাটার অভিযোগ ত্রিশালে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি গাছ কাটার অভিযোগ – SF TV
  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
Headline
ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে হাতেম খানের শাড়ি-লুঙ্গি বিতরণ  দূরত্ব ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-২ ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার

ত্রিশালে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি গাছ কাটার অভিযোগ

স্টাফ রিপোর্টার: / ২৩৬ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সরকারি রাস্তার পাশে লাগানো তিনটি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে।
উপজেলার পৌর এলাকার বাসিন্দা আনিসুর রহমান স্বপন নামে এক ব্যক্তির বিরুদ্ধে বেআইনিভাবে ৩টি গাছ কাটার অভিযোগ উঠে।তিনি উপজেলা তাঁতীলীগের সাবেক সাধারণ সম্পাদক। এ এলাকায় দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১লা সেপ্টেম্বর পৌরসভার ৬নং ওয়ার্ড নওধার গ্রামের নদীর পাড় সড়কের পাশে লাগানো তিনটি প্রাপ্তবয়স্ক কাঁঠাল গাছ সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই অনুমতি ছাড়া কেটে নেয় স্থানীয় বাসিন্দা স্বপন। গাছ গুলোর বাজারমূল্য আনুমানিক প্রায় ৫০,০০০/- হাজার টাকা বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন,সরকারি জায়গার প্রায় ৫০ হাজার টাকার গাছ কাটা হয়েছে। প্রভাবশালী হওয়ায় কেউ প্রকাশ্যে কথা বলছেন না বলেও তারা জানান।

সরেজমিনে দেখা যায়,গাছ গুলো কাটা অবস্থায় পার্শ্ববর্তী করাত কলে রাখা হয়েছে। এ বিষয়ে করাত কল মালিক ইমানের কাছে জানতে চাইলে তিনি বলেন,স্বপন গাছ কেটে আমার মিলে এনে রেখেছে।সরকারি গাছ কাটা বেআইনি।

গাছ কাটার বিষয়টি স্বীকার করে
অভিযুক্ত স্বপন বলেন,রাস্তার দক্ষিণ পাশ ঘেষে আমার ব্যক্তিগত সম্পত্তি রয়েছে, গাছও আমার জমি ঘেষে,আর রাস্তার উত্তর পাশের দুটি গাছ মরা ছিলো তাই কেটে নিয়েছি।

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা
ইখতিয়ার উদ্দিন ভূইয়া জানান, ঘটনাস্থলে গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

উপজেলা বন বিভাগ অফিসের ফরেস্ট গার্ড(এফজি) মুঞ্জুরুল আলম জানান, বিষয়টি নজরে এসেছে, সরকারি গাছ কেটে অপরাধ করেছে বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়ে বন আইনে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, যাচাই করে দেখে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সরকারি গাছ কাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মিজ্ হাসনাত জাহান খাঁন বলেন,আমি বিষয়টি এসিল্যান্ডকে জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category