ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন – SF TV
  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে হাতেম খানের শাড়ি-লুঙ্গি বিতরণ  দূরত্ব ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-২ ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন

আলএমরান,ফুলবাড়িয়া প্রতিনিধি / ৩০ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের জন্য আনসার ও ভিডিপি সদস্য বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকালে ফুলবাড়িয়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলার আওতাধীন ৭৪টি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য মোট ৪৫০ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েনের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় ফুলবাড়িয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সায়লা পারভীন বলেন, “প্রশিক্ষণপ্রাপ্ত, AVMIS সফটওয়্যারে নিবন্ধিত, নিজ জাতীয় পরিচয়পত্রের বিপরীতে নিবন্ধিত এমএফএস (নগদ/বিকাশ) অ্যাকাউন্টধারী এবং শারীরিকভাবে সক্ষম সদস্যদের মধ্য থেকে নির্ধারিত শর্ত অনুযায়ী বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ কার্যক্রমে শতভাগ নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা হচ্ছে। কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ নেই।”

তিনি আরও বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে নির্বাচিত আনসার ও ভিডিপি সদস্যদের যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category