ময়মনসিংহের ভালুকায় কিশোর গ্যাংএর গড ফাদার সন্রাসী সাকিল ও রেদোয়ান গং দ্বারা ২২ নং নিশিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাক আহমেদ খানের উপর বর্বরোচিত হামলা ও তার কিশোরী কন্যাকে অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে নিশিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী।
সোমবার সকাল ১১ টা নিশিন্দা প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা রাশিদা খাতুনের সভাপতিত্বে লিটন মাস্টারের সঞালনায় এলাকা বাসী, শিক্ষক ছাত্র ছাত্রীরা বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন, ডাঃ জালাল উদ্দীন, কবির হোসেন মন্ডল, ইকবাল হোসেন বাচ্চু, মাসুদ মিয়া, আরমান খান, মোখছেদুল ইসলাম, জসিম উদ্দিন, আজহারুল ইসলাম, হাফেজ নুরুল আমিন, আবুল হোসেন খান, রফিকুল ইসলাম সহ এলাকার সর্বস্তরের জনগণ ও স্কুলের শিক্ষক বৃন্দ। সকলের দাবী অতি দ্রুত সময়ের মাঝে দোষীদের শাস্তি নিশ্চিত করা।