ভালুকায় জনসেবা হোমিও হল সিলগালা, চিকিৎসক রেহেনার ৪ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা ভালুকায় জনসেবা হোমিও হল সিলগালা, চিকিৎসক রেহেনার ৪ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা – SF TV
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
Headline
ভালুকায় পিটিয়ে শিক্ষককের হাত ভেঙে দিলেন মহিলা দলের নেত্রী ও ছেলে বরিশালে সবজিতে স্বস্তি,নাগালের বাইরে মাছ মুমূর্ষ রোগীর স্বজনরা রক্ত না পেয়ে দিশেহারা, নিজেই রক্ত দিলেন চিকিৎসক মাসকান্দা বাসস্ট্যান্ডে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন মসিক প্রশাসক রুকুনোজ্জামান রোকন আশুলিয়ায় পোশাক শ্রমিকদের আন্দোলনে গাড়িতে আগুন- বিক্ষোভ মিছিল শ্রমিকরা! দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা অর্জন করলেন তরুণ ফ্রিল্যান্সার আসিফ আলী দুর্গাপুরে পাওনা টাকা চাইতেই ছোট ভাইয়ের মাথা ফাটালেন বড় ভাই! ইসলামপুরে ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক প্রশ্নের মুখে ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরান ভালুকায় শ্যালকের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া দপ্তরীকে বরখাস্তের দাবিতে মানববন্ধন মাদক সমাজ ধ্বংসের প্রধান কারণ

ভালুকায় জনসেবা হোমিও হল সিলগালা, চিকিৎসক রেহেনার ৪ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা

আনোয়ার হোসেন তরফদার / ১৪৬ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

 

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা, আল্ট্রাসনোগ্রাম ও প্রসব (ডেলিভারি) কার্যক্রম পরিচালনার অভিযোগে জনসেবা হোমিও হল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক ডা. মোছা. রেহেনা সিদ্দীকাকে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন এবং প্রতিষ্ঠানটি সিলগালা করেন।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. সামছুল ইসলাম রমিজ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবৈধভাবে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category