ভালুকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ভালুকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ – SF TV
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
Headline
ভালুকায় পিটিয়ে শিক্ষককের হাত ভেঙে দিলেন মহিলা দলের নেত্রী ও ছেলে বরিশালে সবজিতে স্বস্তি,নাগালের বাইরে মাছ মুমূর্ষ রোগীর স্বজনরা রক্ত না পেয়ে দিশেহারা, নিজেই রক্ত দিলেন চিকিৎসক মাসকান্দা বাসস্ট্যান্ডে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন মসিক প্রশাসক রুকুনোজ্জামান রোকন আশুলিয়ায় পোশাক শ্রমিকদের আন্দোলনে গাড়িতে আগুন- বিক্ষোভ মিছিল শ্রমিকরা! দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা অর্জন করলেন তরুণ ফ্রিল্যান্সার আসিফ আলী দুর্গাপুরে পাওনা টাকা চাইতেই ছোট ভাইয়ের মাথা ফাটালেন বড় ভাই! ইসলামপুরে ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক প্রশ্নের মুখে ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরান ভালুকায় শ্যালকের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া দপ্তরীকে বরখাস্তের দাবিতে মানববন্ধন মাদক সমাজ ধ্বংসের প্রধান কারণ

ভালুকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

আনোয়ার হোসেন তরফদার / ১৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

 

ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে র‍্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে পলাশ ফিলিং স্টেশনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। এ সময় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এর আগে বিকেলে হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সহসভাপতি মজিবুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবিরের নেতৃত্বে ইউনিয়ন যুবদলের নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে কলেজ মাঠে এসে মূল কর্মসূচিতে যোগ দেন।

র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবির মো. মামুন। এ ছাড়া হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহসভাপতি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবিরসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের যুবদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category