খেলাধূলায় গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ২৫ আগষ্ট বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে।
ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ইং এর শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সদর ৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবির সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ফুলবাড়ীয়া আসনের সংসদ সদস্য মোঃ কামরুল হাসান মিলন এমপি, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব একেএম মাহবুবুল আলম ও সদস্য এনামূল আকন্দ লিটন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ সাইফুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার মোঃ আল আমিন।