ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো সেরা ওসি দুর্গাপুর থানার “খন্দকার শাকের আহমেদ” ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো সেরা ওসি দুর্গাপুর থানার “খন্দকার শাকের আহমেদ” – SF TV
  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Headline
ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে হাতেম খানের শাড়ি-লুঙ্গি বিতরণ  দূরত্ব ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-২ ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার

ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো সেরা ওসি দুর্গাপুর থানার “খন্দকার শাকের আহমেদ”

মোঃ মাসুম বিল্লাহ,দুর্গাপুর উপজেলা প্রতিনিধি / ১১৯ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

 

ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।

দুর্গাপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, আসামি গ্রেপ্তারসহ সার্বিক পুলিশি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে একইভাবে ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন খন্দকার শাকের আহমেদ। দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি পাওয়ায় দুর্গাপুর থানার পুলিশ সদস্যসহ স্থানীয়দের মধ্যে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে।

পুরস্কার গ্রহণের পর ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, এই অর্জন দুর্গাপুর থানার সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category