ফুলবাড়িয়া ( ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
‘মানুষ, পৃথিবীর ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও অতিরিক্ত দায়িত্ব উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মেরিনা সুলতানা।
এছাড়াও বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ রাশেদুল হাসান, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, উপজেলা জামায়াতের আমির মাওঃ ফজলুল হক শামীম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইকবাল হোসাইন, বাকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, ফুলবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী বেগম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোশাররফ হোসেন।