ধোবাউড়ায় সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে আসামীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ধোবাউড়ায় সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে আসামীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন – SF TV
  • সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Headline
ধোবাউড়ায় সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে আসামীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ধোবাউড়ায় ৫-৪ গোলে জিতে চ্যাম্পিয়ন ঘোষগাঁও রয়েল ব্রাদার্স ত্রিশালে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি কর্মকর্তারা ভালুকায় দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে ময়মনসিংহ রেঞ্জ কমান্ডার মোল্যাহ আবু সাইদ ও জেলা কমান্ড্যান্ট, সোহেলুর রহমান এর পূজামণ্ডপ পরিদর্শন ফুলবাড়িয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে আনসার ও ভিডিপি সদস্য ব্রিফিং কার্যক্রম সম্পন্ন ভালুকায় জনসেবা হোমিও হল সিলগালা, চিকিৎসক রেহেনার ৪ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা ভালুকায়  বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে হাতেম খানের শাড়ি-লুঙ্গি বিতরণ  দূরত্ব

ধোবাউড়ায় সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে আসামীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

‎আব্দুল মতিন মাসুদ,ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি / ৩৩ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

‎নেত্রকোনার দুর্গাপুরে কর্মরত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ময়মনসিংহের ধোবাউড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎
আজ ‎রোববার (১৮ অক্টোবর) ধোবাউড়া উপজেলা পরিষদ চত্বরে ধোবাউড়ায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎
‎এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাশেম, সাংবাদিক কবির উদ্দিন, শামসুল হক মৃধা, আজহারুল ইসলাম।
‎
‎মানববন্ধনে বক্তারা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
‎বক্তারা এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category