ধোবাউড়ায় ৫-৪ গোলে জিতে চ্যাম্পিয়ন ঘোষগাঁও রয়েল ব্রাদার্স ধোবাউড়ায় ৫-৪ গোলে জিতে চ্যাম্পিয়ন ঘোষগাঁও রয়েল ব্রাদার্স – SF TV
  • সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Headline
ধোবাউড়ায় সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে আসামীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ধোবাউড়ায় ৫-৪ গোলে জিতে চ্যাম্পিয়ন ঘোষগাঁও রয়েল ব্রাদার্স ত্রিশালে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি কর্মকর্তারা ভালুকায় দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে ময়মনসিংহ রেঞ্জ কমান্ডার মোল্যাহ আবু সাইদ ও জেলা কমান্ড্যান্ট, সোহেলুর রহমান এর পূজামণ্ডপ পরিদর্শন ফুলবাড়িয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে আনসার ও ভিডিপি সদস্য ব্রিফিং কার্যক্রম সম্পন্ন ভালুকায় জনসেবা হোমিও হল সিলগালা, চিকিৎসক রেহেনার ৪ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা ভালুকায়  বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে হাতেম খানের শাড়ি-লুঙ্গি বিতরণ  দূরত্ব

ধোবাউড়ায় ৫-৪ গোলে জিতে চ্যাম্পিয়ন ঘোষগাঁও রয়েল ব্রাদার্স

Reporter Name / ৪০ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 ময়মনসিংহের ধোবাউড়ায় ঘোষগাঁও প্রিমিয়ার লীগ, সিজন-৪-এর ফাইনালে ৫-৪ গোলে ভালুকাপাড়া ইয়াং স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঘোষগাঁও রয়েল ব্রাদার্স। রোববার (১৮ অক্টোবর) ঘোষগাঁও শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় দুই দলের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ঘোষগাঁও রয়েল ব্রাদার্স।

ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলা শেষে চ্যাম্পিয়ন দল ঘোষগাঁও রয়েল ব্রাদার্সকে একটি রেফ্রিজারেটর এবং রানার্সআপ ভালুকাপাড়া ইয়াং স্টারকে একটি এলইডি টিভি পুরস্কার হিসেবে দেওয়া হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ধোবাউড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মফিজ উদ্দিন এবং ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জি.এম. আজহারুল ইসলাম কাজল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আনিছুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন ও মোহাম্মদ ফরহাদ রব্বানী সুমন, ৬ নম্বর ঘোষগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহজাহান মজুমদার এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঘোষগাঁও প্রিমিয়ার লীগের সভাপতি ফরহাদ-আল-রাজির সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন লীগের সাধারণ সম্পাদক এস.এম. শাহেদ রহমত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category