ভালুকায় ধানকুঁড়া রিসোর্টে অবৈধ কার্যক্রম বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ভালুকায় ধানকুঁড়া রিসোর্টে অবৈধ কার্যক্রম বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন – SF TV
  • শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৪৫৬ আনসার ভিডিপি সদস্যের দায়িত্ব পালনে শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন দুর্গাপূজা ভালুকায় ধানকুঁড়া রিসোর্টে অবৈধ কার্যক্রম বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ভালুকায় ৬৮ পূজান্ডপে মোর্শেদ আলমের উপহার বিতরণ ভালুকায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল ফুলবাড়িয়ায় গ্রেফতারের ২১ দিন পর সাইদুলের জামিন,খুশিতে গ্রামবাসীর গণভোজ ফুলবাড়িয়ায় দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে আনসার-ভিডিপি কর্মকর্তা সায়লা পারভীন ধোবাউড়ায় সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে আসামীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ধোবাউড়ায় ৫-৪ গোলে জিতে চ্যাম্পিয়ন ঘোষগাঁও রয়েল ব্রাদার্স ত্রিশালে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি কর্মকর্তারা ভালুকায় দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে ময়মনসিংহ রেঞ্জ কমান্ডার মোল্যাহ আবু সাইদ ও জেলা কমান্ড্যান্ট, সোহেলুর রহমান এর পূজামণ্ডপ পরিদর্শন

ভালুকায় ধানকুঁড়া রিসোর্টে অবৈধ কার্যক্রম বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

 

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ইস্তারঘাট এলাকায় অবস্থিত ধানকুঁড়া রিসোর্টে চলমান মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপসহ সকল অবৈধ কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ এবং রিসোর্টটি স্থায়ীভাবে বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

​বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে ইস্তারঘাট বাজারে এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ ও সচেতন নাগরিকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

​এলাকাবাসির দাবি ধানকুঁড়া রিসোর্টে চালুকৃত মাদক ব্যবসা, জুয়া ও সকল প্রকার অসামাজিক ও অবৈধ কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করা। এলাকার যুবসমাজ ও নৈতিকতা রক্ষায় বিতর্কিত এই রিসোর্টটি স্থায়ীভাবে সিলগালা ও বন্ধ ঘোষণা করা।

​মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইস্তারঘাট এলাকার ধানকুঁড়া রিসোর্টকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কতিপয় অসাধু চক্র নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এর ফলে এলাকার উঠতি বয়সী যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং স্থানীয় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। এলাকার পরিবেশ নষ্টকারী এ ধরনের অপতৎপরতা কোনোভাবেই মেনে নেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

​এ সময় স্থানীয় ক্ষুব্ধ জনতা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে জানান, যদি অবিলম্বে এই রিসোর্টের অবৈধ কার্যক্রম বন্ধ করা না হয়, তবে এলাকার জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মোহাম্মদ  অন্তর, সেলিম আকন্দ, মাওলানা মামুনুর রশিদ,  মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা সফিউদ্দিন, মাহবুব আলম, জাকির হোসেন মাস্টার, বিল্লাল হোসেন,  হৃদয় তালুকদার প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category