ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সেচ পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সেচ পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু – SF TV
  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Headline
গাজীপুরে ভাড়া বাসায় দিনে দুপুরে তালা ভেঙে সাড়ে ৭ লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরি ভালুকাপাড়া মিশনের শতবর্ষ পূর্তিতে ভ্যাটিকান সিটির আর্চবিশপের আগমন ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সেচ পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৪৫৬ আনসার ভিডিপি সদস্যের দায়িত্ব পালনে শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন দুর্গাপূজা ভালুকায় ধানকুঁড়া রিসোর্টে অবৈধ কার্যক্রম বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ভালুকায় ৬৮ পূজান্ডপে মোর্শেদ আলমের উপহার বিতরণ ভালুকায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল ফুলবাড়িয়ায় গ্রেফতারের ২১ দিন পর সাইদুলের জামিন,খুশিতে গ্রামবাসীর গণভোজ ফুলবাড়িয়ায় দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে আনসার-ভিডিপি কর্মকর্তা সায়লা পারভীন ধোবাউড়ায় সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে আসামীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সেচ পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

আলএমরান,ফুলবাড়িয়া প্রতিনিধি / ২৮ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

 

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ২ নম্নর পুটিজানা ইউনিয়নের গাড়াজান গ্রামে সেচ পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম আশরাফ আলী (৫২)। তিনি ওই গ্রামের লোকমান হোসেনের ছেলে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ওই কৃষি শ্রমিক শহীদ ফরাজির সবজি ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে সেচ পাম্পে লিকেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে পাশেই শিবগঞ্জ বাজারে নেয়া হলে স্হানীয় প়ল্লী চিকিৎসক শফিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

পুটিজানা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য নমজ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎ স্পৃষ্টে নিহত আশরাফ আলী শ্রমিক ছিল। মানুষের বাড়ি বাড়ি কাজ করে জীবিকা নির্বাহ করত।

ফুলবাড়ীয়া থানার ওসি রাশেদুল হাসান জানান, এখন পর্যন্ত বিষয়টি কেউ জানায়নি। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category