ভালুকায় জাহিদ মডেল স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত ভালুকায় জাহিদ মডেল স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত – SF TV
  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহের সদর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে দুবৃওরা আগুন দিয়ে আসবাবপত্র সহ কাগজ পএ পুড়িয়ে দিয়েছে ধোবাউড়ায় চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম সরকারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত ভালুকায় জাহিদ মডেল স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত ভালুকায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু  ধোবাউড়া সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষায় টাস্কফোর্সের অভিযান ময়মনসিংহের ফুলবাড়িয়ার দেওখোলা শাখায় এ পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প । ফুলবাড়িয়ায় চেয়ারম্যান কর্মকর্তা সদস্য বৃন্দ স্হানীয় নেতৃবৃন্দের সাথে গ্রাম আদালত বিষয়ক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ভবানীপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চাই চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ সিদ্দিক জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান বিতরণ: ধোবাউড়ায় ৯০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও হতদরিদ্র শিক্ষার্থী উপকৃত ভালুকায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভালুকায় জাহিদ মডেল স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত

আনোয়ার হোসেন তরফদার / ১০৭ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

 

ময়মনসিংহের ভালুকায় উৎসবমুখর পরিবেশে জাহিদ মডেল স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে বিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে। গান, নাচসহ নানা বিনোদনমূলক আয়োজনে মুখরিত হয়ে ওঠে পুরো স্কুল ক্যাম্পাস। শিক্ষার্থীদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবকরাও। তাদের উপস্থিতিতে আয়োজনটি আরও আনন্দঘন ও প্রাণবন্ত হয়ে ওঠে।

এ সময় বিদ্যালয়ের পরিচালক  তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলেই হবে না, পড়াশোনার পাশাপাশি তাদের মানসিক বিকাশ, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ করে দিতে হবে। এ ধরনের ক্লাস পার্টি শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীরা যেন আনন্দের মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ করতে পারে, সে লক্ষ্যেই আমাদের এ আয়োজন।

এ সময় শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সহপাঠীদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ পায়। এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ক্লাস পার্টির সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category