ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সদর ৬নং ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ভিতরে দুর্বৃত্তদের দেয়া আগুনে প্রয়োজনীয় আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়েগেছে।
বৃহস্পতিবার, ১৯নভেম্বর ভোরে দুর্বৃত্তরা ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে পূর্ব পরিকল্পিত ভাবে দাহ্য পর্দাথ্য ব্যবহার আগুন দিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে আইনশৃঙ্খলাবাহিনী। এঘটনায় খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ,ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ রাশেদুল হাসান ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য এছাড়াও বিএনপির নেতৃবৃন্দ।
এব্যাপারে,ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ রাশেদুল হাসান, এর অগ্নিকান্ডের বিষয়ে কথা বললে তিনি, জানান, এঘটনার কিছুক্ষন আগে চৌকিদার তাদের ডিউটি পালন করেছেন।একটু পরে এঘটনা ঘটেছে। এটি পরিকল্পিত ঘটনা বলে ধারনা করা হ’য়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।