শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত – SF TV
  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Headline
ত্রিশালে ডাকাতির ঘটনায় ৮ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত এমএস পাইপ উদ্ধার টোকিওতে তারেক রহমান ও সানায়ে তাকাইচির দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক ফুলবাড়ীয়ার সড়ক দুর্ঘটনায় আহত মাওঃ আবু বকর সিদ্দিক মারা গেছেন ভালুকায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের পরিবারের উপর হামলা  বিএনপি সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগ, ভালুকায় বিউটি পার্লার মালিক আটক গাজীপুরে ভাড়া বাসায় দিনে দুপুরে তালা ভেঙে সাড়ে ৭ লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরি ভালুকাপাড়া মিশনের শতবর্ষ পূর্তিতে ভ্যাটিকান সিটির আর্চবিশপের আগমন ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সেচ পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৪৫৬ আনসার ভিডিপি সদস্যের দায়িত্ব পালনে শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন দুর্গাপূজা ভালুকায় ধানকুঁড়া রিসোর্টে অবৈধ কার্যক্রম বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত

Reporter Name / ১৫২ Time View
Update : মঙ্গলবার, ১ মে, ২০১৮

গাজীপুরের শ্রীপুরে জয়দেবপুরগামী ডেমু ট্রেনে কাটা পড়ে আব্দুর রহমান (৩৫) নামের এক কাঁচাফল ব্যবসায়ী নিহত হয়েছেন। ১লা মে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে লোহাগাছ সাতরাস্তা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কালিঙ্গা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। সে বৈরাগীরচালা গ্রামের নুর মোহাম্মদের বাড়িতে ভাড়া থেকে শ্রীপুরের বিভিন্ন গ্রাম থেকে কাঁচা ফল ক্রয় করে ঢাকায় সরবরাহ করত।

নিহতের স্বজনদের বরাত দিয়ে শ্রীপুর ষ্টেশন মাস্টার হারুনুর রশিদ জানান, নিহত আব্দুর রহমান আজ দুপুরে লোহাগাছ এলাকার বিভিন্ন বাড়ি থেকে কাঁচা আম ক্রয় করে লোহাগাছ সাতরাস্তা মোড় সংলগ্ন রেল লাইনে বসে ছিলেন। এসময় ময়মনসিংহ থেকে জয়দেবপুর গামী ডেমু ট্রেনের নীচে কাটা পড়ে নিহত হয়। এতে তার শরীরের একাংশ লোহাগাছ পড়লেও অর্ধাংশ বিন্দুবাড়ী গিয়ে পড়ে। এঘটনায় নিহতের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category