ধোবাউড়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অrভিযোগ, প্রতিবেশী আটক ধোবাউড়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অrভিযোগ, প্রতিবেশী আটক – SF TV
  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
Headline
দূরত্ব ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-২ ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার ধোবাউড়ায় গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চুগান উৎসব পালিত, চুগান উৎসবে জাংজিম্মিত নাচ

ধোবাউড়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অrভিযোগ, প্রতিবেশী আটক

বার্নার্ড সরকার / ২৫৭ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহের ধোবাউড়ায় এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুস শহীদ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল রাত আনুমানিক ২টার দিকে উপজেলার গোয়াতলা ইউনিয়নের দর্শা-মরাজান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী ইয়াছিন কাজের কারণে ঢাকায় অবস্থান করেন। এ সুযোগে প্রতিবেশী আব্দুস শহীদ বিভিন্ন সময় ওই গৃহবধূকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, ঘটনার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গৃহবধূ ঘরের দরজা খুলে বাইরে বের হলে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া শহীদ তাকে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে আটক করেন।

পরে খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আব্দুস শহীদকে হেফাজতে নেয়।
স্থানীয়রা জানান, দর্শা-মরাজান এলাকাটি একটি খালের ওপারে অবস্থিত চরাঞ্চল। এলাকাটি তিন চেয়ারম্যানের সীমানাসংলগ্ন—নজরুল ইসলাম মুকুল, মনজুরুল হক মঞ্জুর ও জাকিরুল ইসলাম টুটন চেয়ারম্যানের এলাকার সীমান্তবর্তী বলে স্থানীয়দের দাবি।

এ বিষয়ে ধোবাউড়া থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category