চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি – SF TV
  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
Headline
ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে হাতেম খানের শাড়ি-লুঙ্গি বিতরণ  দূরত্ব ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-২ ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার

চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি

Reporter Name / ২৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

রাকিবুল হাসান ফরহাদ

ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই পাঁচ রাস্তার মোড়ে পথচারীদের নিরাপদে মহাসড়ক পারাপারের জন্য ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি জানানো হয়েছে। এ দাবিতে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় এলাকাবাসী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কাছে দেওয়া আবেদনে এলাকাবাসীর পক্ষে সাবেক ১২ নম্বর ভাবখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রমজান আলী এ দাবি জানান।

আবেদনে উল্লেখ করা হয়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই পাঁচ রাস্তার মোড়টি অত্যন্ত জনবহুল ও ব্যস্ততম এলাকা। এর এক পাশে চুরখাই বাজার, স্কুল-কলেজ ও ভূমি অফিসসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। ফলে প্রতিদিন বিপুলসংখ্যক পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ ব্যস্ত মহাসড়কটি পারাপার হন।

স্থানীয়দের দাবি, মহাসড়কে দ্রুতগতির যানবাহন চলাচল করায় ঝুঁকি নিয়ে পথচারীদের রাস্তা পার হতে হয়। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। একই সঙ্গে ব্যস্ত এই মোড়ে পথচারীদের রাস্তা পারাপারের কারণে যান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়।

আবেদনকারী মোঃ রমজান আলী বলেন, চুরখাই পাঁচ রাস্তার মোড়ে একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হলে পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত হওয়ার পাশাপাশি সড়ক দুর্ঘটনার ঝুঁকি ও যানজট কমাতে সহায়তা করবে।
জনস্বার্থ বিবেচনায় চুরখাই পাঁচ রাস্তার মোড়ে দ্রুত একটি ফুট ওভারব্রিজ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় কমিশনারের সদয় হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category