ময়মনসিংহ সুইমিং পুল প্রাঙ্গনে ডেঙ্গুর ভয়ানক বাসা ময়মনসিংহ সুইমিং পুল প্রাঙ্গনে ডেঙ্গুর ভয়ানক বাসা – SF TV
  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
Headline
ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে হাতেম খানের শাড়ি-লুঙ্গি বিতরণ  দূরত্ব ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-২ ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার

ময়মনসিংহ সুইমিং পুল প্রাঙ্গনে ডেঙ্গুর ভয়ানক বাসা

Reporter Name / ১৭০ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

 

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

ময়মনসিংহের সুইমিং পুলের চারপাশ এখন আগাছা আর অপরিচ্ছন্নতার ক্ষেত। দীর্ঘদিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান না থাকায় সেখানে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন এলাবাসী।

শুক্রবার ১৮ সেপ্টেম্বর সকালে সরেজমিনে দেখা গেছে, সুইমিং পুলের আশপাশের বিভিন্ন স্থানে আগাছা ও আবর্জনা জমে রয়েছে। এমন পরিবেশে মশার বংশবিস্তার ঠেকাতে কার্যকর পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের প্রয়োজন হলেও দৃশ্যমানভাবে তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ কে এম মাহাবুবুল আলম বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা ক্রীড়া অফিসার আল আমিন বলেন আমরা জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছি। ডেঙ্গু রোধে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রোকনুজ্জামান সরকার বলেন এটার সভাপতি জেলা প্রশাসক। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। যেখানে আমরা প্রতিদিন ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরের প্রতিটি ওয়ার্ডে স্পে সহ প্রয়োজনীয় পরিষ্কার অভিযান চালিয়ে যাচ্ছি। ডেঙ্গু প্রতিরোধে এখানে নিয়মিত পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জরুরি,অথচ একটি গুরুত্বপূর্ণ ক্রীড়া স্থাপনার চারপাশের এমন অবস্থা সত্যিই দুঃজনক। তাছাড়া পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগে আগাছা ও আবর্জনা পরিষ্কারসহ মশার প্রজননস্থল ধ্বংসের জোর দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category