ভালুকায় পল্লী বিদ্যুতের ছিঁড়া তারে জড়িয়ে দুই বৃদ্ধ’র মৃত্যু ভালুকায় পল্লী বিদ্যুতের ছিঁড়া তারে জড়িয়ে দুই বৃদ্ধ’র মৃত্যু – SF TV
  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
Headline
দূরত্ব ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-২ ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার ধোবাউড়ায় গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চুগান উৎসব পালিত, চুগান উৎসবে জাংজিম্মিত নাচ

ভালুকায় পল্লী বিদ্যুতের ছিঁড়া তারে জড়িয়ে দুই বৃদ্ধ’র মৃত্যু

আনোয়ার হোসেন তরফদার / ৯৮ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহের ভালুকায় গরুর ঘাস কাটতে গিয়ে ছিঁড়ে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে সাহাব উদ্দিন আকন্দ ও ধনু আকন্দ নামে দুই বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

সকালে উপজেলার খারুয়ালী গ্রামে ওই ঘটনা ঘটে। শাহাব উদ্দিন ওই গ্রামের আব্দুল আজিজ আকন্দের ছেলে এবং ধনু আকন্দ একই এলাকার মজিদ আকন্দের ছেলে।  স্থানীয়রা জানান, সকালে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ছিঁড়ে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন ধনু আকন্দ। তাকে বাঁচাতে এগিয়ে আসেন চাচাতো ভাই শাহাবুদ্দিন আকন্দ। এ সময় তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, দুর্ঘটনার আগে ছিঁড়ে থাকা বিদ্যুতের তারের বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার নাসির উদ্দিন জানান  এ  ঘটনায় দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্তের রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category