ফুলবাড়িয়ায় আনসার ও ভিডিপির উদ্যোগে ১১৮০টি গাছের চারা রোপণ ফুলবাড়িয়ায় আনসার ও ভিডিপির উদ্যোগে ১১৮০টি গাছের চারা রোপণ – SF TV
  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
Headline
দূরত্ব ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-২ ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার ধোবাউড়ায় গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চুগান উৎসব পালিত, চুগান উৎসবে জাংজিম্মিত নাচ

ফুলবাড়িয়ায় আনসার ও ভিডিপির উদ্যোগে ১১৮০টি গাছের চারা রোপণ

Reporter Name / ১১৪ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

 

“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা”—এই স্লোগানকে সামনে রেখে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
এরই ধারাবাহিকতায় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফুলবাড়িয়া উপজেলা সদরের ফুলবাড়িয়া প্রেসক্লাব কার্যালয় মোড় থেকে শিবগঞ্জ রোডের পান্নাপাড়া এলাকায় সড়কের দুই পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী এ কর্মসূচির আয়োজন করা হয়।

ফুলবাড়িয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সায়লা পারভীনের নেতৃত্বে কর্মসূচিতে উপজেলা আনসার ও ভিডিপির ইউনিয়ন লিডার, আনসার ও ভিডিপি সদস্যরা অংশগ্রহণ করেন।

এ সময় তারা সম্মিলিতভাবে মোট ১ হাজার ১৮০টি তালবীজ এবং বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষসম্পদ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category