ময়মনসিংহের ত্রিশালে বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রাতে ত্রিশাল পৌরসভার ধানমহল এলাকায় অভিযান চালিয়ে খালিদ হাসান মিলু (৩৬) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত খালিদ হাসান মিলু ত্রিশাল উপজেলার ২ নম্বর বৈলর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। তিনি ওই ইউনিয়নের উজান বৈলর গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম ফজলুর রহমান মুকুল ওরফে বজলুর রহমান মন্ডল এবং মাতার নাম মমতাজ বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে রুজুকৃত একটি মামলার আসামি হিসেবে ত্রিশাল থানা পুলিশের বিশেষ অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।