শতবর্ষী আমিনা খাতুনের ইন্তেকাল, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন শতবর্ষী আমিনা খাতুনের ইন্তেকাল, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন – SF TV
  • মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Headline
শতবর্ষী আমিনা খাতুনের ইন্তেকাল, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন ভালুকায় দি এশিয়ান এইজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেদুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মোফাজ্জল হায়দারের ভালুকায় গ্রাম পুলিশের ক্ষমতা খাটিয়ে মারধর  থানায়  অভিযোগ ভালুকা মহিলা কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ফুলবাড়িয়ায় জুয়ার আসনে অভিযান চালিয়ে টাকা সহ ১৩ জুয়ারী কে আটক করেছে পুলিশ ভালুকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় শ্রমিকদলের বিশাল মিছিল ধোবাউড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রিন্স ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ময়মনসিংহ দক্ষিণ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৩৩ সদস্যের কমিটি অনুমোদন

শতবর্ষী আমিনা খাতুনের ইন্তেকাল, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন

আনোয়ার হোসেন তরফদার / ২৯ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

 

ময়মনসিংহের ভালুকায় শতবর্ষী আমিনা খাতুন (১০০) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তাঁর স্বামী মরহুম মতিউর রহমান।

মরহুমার জানাজা নামাজ মঙ্গলবার বাদ  জোহর আব্দুল গনি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমার ছেলে লায়ন এম এ রশিদ তিনি আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, আরেক ছেলে হাজি রফিকুল ইসলাম ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত  ভালুকা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক,ও আব্দুর রহিম ব্যবসায়ী,   হাজী রফিক তিনি রাজনৈতিক মামলা থাকার  কারণে জানাজায় উপস্থিত থাকতে পারেননি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি মুঠোফোন মুসুল্লিদের কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন।

মরহুমা আমিনা খাতুনের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category