মশাখালী ইউনিয়নবাসীর সেবক হতে চান বোরহান উদ্দিন নাজমুল মশাখালী ইউনিয়নবাসীর সেবক হতে চান বোরহান উদ্দিন নাজমুল – SF TV
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Headline
‎ধোবাউড়ায় মাদক প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় এডভোকেসি সংলাপ মশাখালী ইউনিয়নবাসীর সেবক হতে চান বোরহান উদ্দিন নাজমুল চরপুটিমারীকে মাদকমুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার সরকার আলী ব্যাপারীর ভালুকায় সাইনবোর্ড টানিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ ময়মনসিংহে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও মিছিল, অংশ নিল মুক্তিযুদ্ধের প্রজন্ম চট্টগ্রাম উত্তর বন বিভাগ থেকে কক্সবাজার দক্ষিণে বদলি, বন প্রহরী গিয়াস উদ্দিনকে ঘিরে নানা অভিযোগ ফুলবাড়িয়ায় আয়মন নদী খননে মাটি শূন্য হয়ে লন্ডভন্ড মন্ডলবাড়ী সেতু -নতুন সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর ফুলবাড়ীয়ায় মাদকের ভয়াবহতা প্রতিরোধ জনসচেতনতা বৃদ্ধিতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত ভালুকায় শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি ধোবাউড়া থানার শফিকুল ইসলাম

মশাখালী ইউনিয়নবাসীর সেবক হতে চান বোরহান উদ্দিন নাজমুল

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

 

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন মো.বোরহান উদ্দিন নাজমুল।ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগসহ সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়,বোরহান উদ্দিন নাজমুল দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। ইউনিয়নের বিভিন্ন রাস্তা সংস্কার, মসজিদ-মাদ্রাসাসহ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দেওয়ার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি।
এলাকার যেসব রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, সেসব রাস্তা নিজস্ব অর্থায়নে সংস্কার ও মেরামতের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। তার এসব কর্মকাণ্ডে স্থানীয়দের একটি অংশ সন্তোষ প্রকাশ করেছেন।

 

চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিন নাজমুল বলেন আমি মশাখালী ইউনিয়নবাসীর সেবক হতে চাই। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। নির্বাচিত হলে মশাখালী ইউনিয়নকে একটি সুন্দর ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।
তিনি আরও বলেন জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান,ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা রয়েছে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে নিজেদের অবস্থান জানান দিতে মাঠে সক্রিয় হচ্ছেন। এরই ধারাবাহিকতায় বোরহান উদ্দিন নাজমুলও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন ও জনপ্রিয় হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category