ফুলবাড়ীয়ায় মাদকের ভয়াবহতা প্রতিরোধ জনসচেতনতা বৃদ্ধিতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীয়ায় মাদকের ভয়াবহতা প্রতিরোধ জনসচেতনতা বৃদ্ধিতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত – SF TV
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
Headline
ভালুকায়  বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে হাতেম খানের শাড়ি-লুঙ্গি বিতরণ  দূরত্ব ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-২ ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু ফুলবাড়িয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা আদালতে ১১ জনের বিরুদ্ধে মামলা: ভালুকায় এলাকাবাসীর প্রতিবাদে বিশাল মানববন্ধন

ফুলবাড়ীয়ায় মাদকের ভয়াবহতা প্রতিরোধ জনসচেতনতা বৃদ্ধিতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৮৬ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

 

ফুলবাড়িয়া ( ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মাদকের ভয়াবহতা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি তে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বড়বিলা বিলে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। আর ও বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এ.কে.এম শমসের আলী প্রমুখ।

এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাদল, রাঙ্গামাটিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল ফজল, যুগ্ম আহবায়ক শাহজাহান শিকদার, মাহবুবুল আলম সেলিম, মাসুদ আলম খান, বিএনপির সদস্য শহিদুল ইসলাম সরকার, যুবদল নেতা মোঃ খোরশেদ আলমসহ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় করেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মোশারফ হোসেন। এর আগে ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় বড়বিলায় উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার । মাদকবিরোধী আলোচনা সভায় শিক্ষার্থী, শিক্ষক, মসজিদের ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category