সুন্দর স্বাস্থ্য পেতে বদ অভ্যাসকে না সুন্দর স্বাস্থ্য পেতে বদ অভ্যাসকে না – SF TV
  • শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
Headline
ভালুকাপাড়া মিশনের শতবর্ষ পূর্তিতে ভ্যাটিকান সিটির আর্চবিশপের আগমন ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সেচ পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৪৫৬ আনসার ভিডিপি সদস্যের দায়িত্ব পালনে শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন দুর্গাপূজা ভালুকায় ধানকুঁড়া রিসোর্টে অবৈধ কার্যক্রম বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ভালুকায় ৬৮ পূজান্ডপে মোর্শেদ আলমের উপহার বিতরণ ভালুকায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল ফুলবাড়িয়ায় গ্রেফতারের ২১ দিন পর সাইদুলের জামিন,খুশিতে গ্রামবাসীর গণভোজ ফুলবাড়িয়ায় দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে আনসার-ভিডিপি কর্মকর্তা সায়লা পারভীন ধোবাউড়ায় সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে আসামীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ধোবাউড়ায় ৫-৪ গোলে জিতে চ্যাম্পিয়ন ঘোষগাঁও রয়েল ব্রাদার্স

সুন্দর স্বাস্থ্য পেতে বদ অভ্যাসকে না

Reporter Name / ১১০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

স্বাস্থ্যই সকল সুখের মূল। সেই স্বাস্থ্যকে ভালো রাখতে যত্নের বিকল্প নেই। সুস্বাস্থ্যের অধিকারী হতে হলেই স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। ভবিষ্যতে নিরোগ জীবনযাপন করতে চান, তাহলে এখনই আপনাকে স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। বেশ কিছু নিয়ম মেনে চললে অনেক অসুখ থেকে নিজেকে সহজেই রক্ষা করা যায়।

বারবার হাত ধোয়া

খাবার আগে হাত ভালোমতো না ধোয়ার অর্থ হচ্ছে অসুস্থতা আমন্ত্রণ জানানো। আমাদের দৈনন্দিন কাজের কারণে হাত দিয়ে জ্ঞাত এবং অজ্ঞাতসারে বিভিন্ন ধরনের জিনিসপত্র ধরতে হয়। আর এ কারণে অনেক জীবাণু হাতের মাধ্যমে মুখে যেতে পারে। এ কারণে স্বাস্থ্যগত সমস্যা থেকে দূরে থাকতে নিয়মিত হাত ধোয়া প্রয়োজন।

নিয়মিত নখ কাটা

হাতের লম্বা নখ শুধু যে কাজ স্বাভাবিকভাবে করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে তা নয়, জীবাণুর আখড়া হিসেবেও কাজ করে। যখনই কোনো জিনিস ধরা হয় তখনই সেসব জিনিস থেকে জীবাণু নখে যাওয়ার আশঙ্কা থাকে। যখনই খাওয়ার জন্য হাত ব্যবহার করা হয় তখনই এসব জীবাণু সহজেই মুখে চলে যেতে পারে।

ভালোভাবে গোসল

গোসলের মাধ্যমে নিজেকে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। শরীর থেকে ধুলো ময়লা দূর করতে ভালোভাবে গোসল করা প্রয়োজন। শুধু তা-ই নয়, গোসল ক্লান্তি দূর করতে সহায়তা করে। শরীরের দুর্গন্ধ এবং ময়লা দূর করতে প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ ভালোভাবে দলাই মলাই করে গোসল করা উচিত।

পুষ্টিযুক্ত সকালের নাশতা

প্রতিদিনের সকালের নাশতা স্বাস্থ্যকর হওয়া উচিত। কেননা সকালের নাশতাটাই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। সকালের নাশতা ভালো হলে সারা দিনে আজেবাজে খাবারের হাত থেকে রেহাই পাওয়া যায়।

ভালো ঘুম

ঘুম নিয়ে হেলাফেলা করা যাবে না। রাতে ৮ ঘণ্টা ঘুম হলে দিনটা তুলনামূলক ভালো যায়। এ জন্য নির্ধারিত সময়ে বিছানায় যাওয়া ভালো। তা ছাড়া রাতে দেরি করে কখনো বেশি খাবার না খাওয়া ভালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category