ফুলবাড়িয়ার দেওখোলা শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) নামক একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী ও চশমা বিতরণ করা হয়েছে।
সোমবার, ১৬ নভেম্বর,
সংস্থাটির দেওখোলা অফিস প্রাঙ্গণে দিন ব্যাপী চক্ষু, মেডিসিন, গাইনী, চর্ম যৌন, শিশু, সার্জারি ও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকগণ দিনব্যাপী প্রায় ৪ শতাধিক গরীব ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসকগণ:
ডাঃ ফারজানা শেখ
ডাঃ মনিরুজ্জামান
ডাঃ কামরুল হাসান
ডাঃমোহাম্মদ জিয়াউল হাসান
ডাঃমোহাম্মদঃফেরদৌসুর রহমান,
ডাঃ তানজিম আরোবি দিনা
ডাঃমাসুদ পারভেজ
পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-র এ সময় উপস্থিত ছিলেন , কমিউনিটি হ্যাল্থএর প্রোগ্রাম ইনচার্জ ডাঃমনিরুজ্জামান, অত্র শাখার শাখা ব্যবস্থাপক , রকিবুল ইসলাম (বিলাস ) অন্যান্যদের উপস্থিত ছিলেন সিও,আখতারুজ্জামান, সিও,মানিক চন্দ্র,
সিও,মোমিনূল ইসলাম,
ফুলবাড়িয়া এরিয়া ম্যানেজার,(এটিএন)
আলাউদ্দিন মীর,আলমগীর,।
কমিউনিটি হ্যাল্থ এর প্রোগ্রাম ইনচার্জ ডাঃমনিরুজ্জামান,
, বলেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)’র সকল শাখায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছেন। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহের ফুলবাড়িয়া এরিয়া দেওখোলা শাখায় বিনামূল্যে প্রেসক্রিপশন, বিনামূল্যে ঔষধ ও চক্ষু রোগীদের বিনামূল্যে পাওয়ারের চশমা এবং চোখের ড্রপ বিতরণ করা হয়েছে। পল্লী মঙ্গল কর্মসূচী পিএমকের ম্যানেজার মোঃ রকিবুল ইসলাম বিলাস বলেন, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন কর্মসূচীর সাথে সাথে স্বাস্থ্য সেবা কর্মসূচী পালন করছেন। স্বাস্থ্য সেবা কর্মসূচীর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রদান করছে।
ফুলবাড়িয়া এরিয়া ম্যানেজার,আলাউদ্দিন মীরআলমগীর বলেন, আমাদের শাখার সকল গ্রাহকদের এবং এলাকার মা ও শিশু, সকল বয়সের অতিদরিদ্র ও অসহায়দের চিকিৎসা সেবা দিচ্ছি। প্রতি বছর এ সেবা দিয়ে তাদের পাশে থাকতে চাই । বিনা মূল্যে চিকিৎসা পেয়ে উপকার ভোগী মানুষ গন সংস্থার প্রধান নির্বাহী কামরুন্নাহার ম্যামের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। ধন্যবাদ প্রকাশ করেন উপ – প্রধান নির্বাহী , দেওয়ান ফয়সাল স্যারের প্রতি। এসময় আরো ধন্যবাদ জানান পিএমকে হসপিটালের প্রধান উপদেষ্টা ও হেড অফ হেল্থ ডাঃ কাজী সুদীপ্তা কবির ম্যামের প্রতি।