গাজীপুরে আচরণ বিধি লঙ্ঘন, ৭ জনের জরিমানা গাজীপুরে আচরণ বিধি লঙ্ঘন, ৭ জনের জরিমানা – SF TV
  • বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Headline
ভালুকায় জমি বিরোধে গাছের চারা তুলে ফেলার অভিযোগ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে বর্ণাঢ্য ব্যালী ও আলোচনা সভা শতবর্ষী আমিনা খাতুনের ইন্তেকাল, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন ভালুকায় দি এশিয়ান এইজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেদুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মোফাজ্জল হায়দারের ভালুকায় গ্রাম পুলিশের ক্ষমতা খাটিয়ে মারধর  থানায়  অভিযোগ ভালুকা মহিলা কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ফুলবাড়িয়ায় জুয়ার আসনে অভিযান চালিয়ে টাকা সহ ১৩ জুয়ারী কে আটক করেছে পুলিশ ভালুকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় শ্রমিকদলের বিশাল মিছিল ধোবাউড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রিন্স

গাজীপুরে আচরণ বিধি লঙ্ঘন, ৭ জনের জরিমানা

Reporter Name / ৪১ Time View
Update : বুধবার, ২ মে, ২০১৮

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে পাঁচ কাউন্সিলর প্রার্থীসহ সাত জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন ও কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. শামসুজ্জোহা বুধবার এ দণ্ড দেন।

গাজীপরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার দেবনাথ জানান, ৩৯ নম্বর ওয়ার্ডে চালিয়ে দেয়ালে স্টিকার ও পোস্টার লাগানোর অভিযোগে কাউন্সিলর প্রার্থী মো. বিল্লাল হোসেনকে তিন হাজার টাকা, শাহিন আলম মৃধাকে পাঁচ হাজার টাকা এবং ধানের শীষের নির্বাচনী ক্যাম্পের এক কর্মীকে চার হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন।

এছাড়া কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. শামসুজ্জোহা দেয়ালে পোস্টার ও বড় ব্যানার লাগানোর কারণে কাউন্সিলর প্রার্থী নুরুল ইসলামকে পাঁচ হাজার টাকা, ৪ নম্বর ওয়ার্ডের এক প্রার্থীর পক্ষে একাধিক মাইক ব্যবহার করে পাশের ওয়ার্ডে মাইকিং করার দায়ে কর্মী রানাকে দুই হাজার টাকা, দুইটি মাইক ব্যবহার করে মাইকিং করার অপরাধে কাউন্সির প্রার্থী মো. সাইজুদ্দিন মোল্লাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category