ময়মনসিংহে আনন্দ মোহন কলেজে পেশাগত সিএমএ যোগ্যতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ময়মনসিংহে আনন্দ মোহন কলেজে পেশাগত সিএমএ যোগ্যতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত – SF TV
  • বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
Headline
ভালুকায় জমি বিরোধে গাছের চারা তুলে ফেলার অভিযোগ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে বর্ণাঢ্য ব্যালী ও আলোচনা সভা শতবর্ষী আমিনা খাতুনের ইন্তেকাল, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন ভালুকায় দি এশিয়ান এইজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেদুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মোফাজ্জল হায়দারের ভালুকায় গ্রাম পুলিশের ক্ষমতা খাটিয়ে মারধর  থানায়  অভিযোগ ভালুকা মহিলা কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ফুলবাড়িয়ায় জুয়ার আসনে অভিযান চালিয়ে টাকা সহ ১৩ জুয়ারী কে আটক করেছে পুলিশ ভালুকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় শ্রমিকদলের বিশাল মিছিল ধোবাউড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রিন্স

ময়মনসিংহে আনন্দ মোহন কলেজে পেশাগত সিএমএ যোগ্যতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ) প্রতিনিধি / ১১৬ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

 

গত সোমবার (১৭ আগস্ট) সকালে দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর উদ্যোগে এবং আনন্দ মোহন কলেজের সহযোগিতায় কলেজ মিলনায়তনে সাফল্যের এক চমৎকার পথ: পেশাগত সিএমএ (CMA) যোগ্যতা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ​

আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোশারেফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইসিএমএবি (ICMAB)-এর ভাইস প্রেসিডেন্ট এস.এম. জহির উদ্দিন হায়দার FCMA।
​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনন্দ মোহন কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এ. কে. এম. শামসুজ্জামান।

​প্রধান অতিথির বক্তব্যে এস.এম. জহির উদ্দিন হায়দার বলেন বর্তমান করপোরেট ও বিশ্বায়ন নির্ভর চাকুরির বাজারে সাধারণ ডিগ্রির পাশাপাশি বিশেষায়িত ও পেশাগত দক্ষতার গুরুত্ব অপরিসীম। সিএমএ ডিগ্রি অর্জনের মাধ্যমে তরুণ শিক্ষার্থীরা দেশ-বিদেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানগুলোতে নেতৃত্বস্থানীয় পদে নিজেদের প্রতিষ্ঠা করার অনন্য সুযোগ পায়।​সেমিনারে মূল আলোচক (রিসোর্স পার্সন) হিসেবে নিবন্ধ উপস্থাপন ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন
​ড. মোঃ মামুনুর রশীদ FCMA — অধ্যাপক ও পরিচালক (একাডেমিক অ্যাফেয়ার্স ডিভিশন), আইসিএমএবি ও ​মোহাম্মদ আরিফ হাসান ACMA — অধ্যাপক, ঢাকা সিটি কলেজ। ​আলোচকবৃন্দ সিএমএ কারিকুলাম, ভর্তি প্রক্রিয়া, ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ এবং অর্থনৈতিক খাত পরিচালনায় কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের ভূমিকা বিস্তারিতভাবে উপস্থাপন করেন।

সেমিনারে কলেজের উচ্চমাধ্যমিক ও সম্মান শ্রেণীর বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে তাঁদের ক্যারিয়ার সংক্রান্ত নানা প্রশ্ন ও আগ্রহ ব্যক্ত করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আনন্দ মোহন কলেজের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহান এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক এস. এম. আলমাস হোসাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category