ফুলবাড়ীয়ায় আলোচিত রায়হান হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, ২১ দিন পর পুলিশের হাতে দুই প্রধান আসামি গ্রেফতার ফুলবাড়ীয়ায় আলোচিত রায়হান হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, ২১ দিন পর পুলিশের হাতে দুই প্রধান আসামি গ্রেফতার – SF TV
  • বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
Headline
ভালুকায় জমি বিরোধে গাছের চারা তুলে ফেলার অভিযোগ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে বর্ণাঢ্য ব্যালী ও আলোচনা সভা শতবর্ষী আমিনা খাতুনের ইন্তেকাল, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন ভালুকায় দি এশিয়ান এইজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেদুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মোফাজ্জল হায়দারের ভালুকায় গ্রাম পুলিশের ক্ষমতা খাটিয়ে মারধর  থানায়  অভিযোগ ভালুকা মহিলা কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ফুলবাড়িয়ায় জুয়ার আসনে অভিযান চালিয়ে টাকা সহ ১৩ জুয়ারী কে আটক করেছে পুলিশ ভালুকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় শ্রমিকদলের বিশাল মিছিল ধোবাউড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রিন্স

ফুলবাড়ীয়ায় আলোচিত রায়হান হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, ২১ দিন পর পুলিশের হাতে দুই প্রধান আসামি গ্রেফতার

আলএমরান,ফুলবাড়িয়া প্রতিনিধি / ১০৭ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

 

ফুলবাড়ীয়া( ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় কাস্টমস সিপাহী রায়হান তালুকদার হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি রাজু মির্জা ও জিতুলকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) শুভ্র সাহার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের পর বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত আসামিদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল ও সংশ্লিষ্ট বিভিন্ন স্থান থেকে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করে পুলিশ।

সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) এস এম হাসান ইসরাফীল জানান, গত ২৭ জুলাই ফুলবাড়ীয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডির পর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে।

তিনি জানান, গত ২ আগস্ট রায়হান তালুকদারের বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে তিনটি ট্রাভেল ব্যাগ এবং একটি বিছানার চাদরে মোড়ানো অবস্থায় মরদেহের ১৫টি টুকরা উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর থেকেই বাড়ির কেয়ারটেকার রাজু মির্জা ও জিতুল আত্মগোপনে চলে যান। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাদের খুঁজতে থাকে। পরবর্তীতে গত ৫ আগস্ট এ ঘটনায় মামলা দায়ের করা হলে তদন্ত আরও জোরদার করা হয়।

মামলা হওয়ার পর থেকে প্রায় ২১ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল তদন্তকারী দল। একপর্যায়ে গত মঙ্গলবার দিবাগত রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে রাজু মির্জা ও জিতুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদ এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ঘটনাস্থলসহ বিভিন্ন স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধারে অভিযান চালানো হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category