ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন – SF TV
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Headline
ভালুকায় সাইনবোর্ড টানিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ ময়মনসিংহে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও মিছিল, অংশ নিল মুক্তিযুদ্ধের প্রজন্ম চট্টগ্রাম উত্তর বন বিভাগ থেকে কক্সবাজার দক্ষিণে বদলি, বন প্রহরী গিয়াস উদ্দিনকে ঘিরে নানা অভিযোগ ফুলবাড়িয়ায় আয়মন নদী খননে মাটি শূন্য হয়ে লন্ডভন্ড মন্ডলবাড়ী সেতু -নতুন সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর ফুলবাড়ীয়ায় মাদকের ভয়াবহতা প্রতিরোধ জনসচেতনতা বৃদ্ধিতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত ভালুকায় শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি ধোবাউড়া থানার শফিকুল ইসলাম ভালুকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত  ভালুকায় ১.২১ কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে এলাকাবাসীর আবেদন ময়মনসিংহ সুইমিং পুল প্রাঙ্গনে ডেঙ্গুর ভয়ানক বাসা

ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ) প্রতিনিধি / ১১১ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

খেলাধূলায় গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ২৫ আগষ্ট বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে।

ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ইং এর শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সদর ৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবির সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ফুলবাড়ীয়া আসনের সংসদ সদস্য মোঃ কামরুল হাসান মিলন এমপি, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব একেএম মাহবুবুল আলম ও সদস্য এনামূল আকন্দ লিটন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ সাইফুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার মোঃ আল আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category