পূর্ববিরোধের জেরে হামলার অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবক পূর্ববিরোধের জেরে হামলার অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবক – SF TV
  • বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
Headline
ভালুকায় জমি বিরোধে গাছের চারা তুলে ফেলার অভিযোগ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে বর্ণাঢ্য ব্যালী ও আলোচনা সভা শতবর্ষী আমিনা খাতুনের ইন্তেকাল, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন ভালুকায় দি এশিয়ান এইজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেদুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মোফাজ্জল হায়দারের ভালুকায় গ্রাম পুলিশের ক্ষমতা খাটিয়ে মারধর  থানায়  অভিযোগ ভালুকা মহিলা কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ফুলবাড়িয়ায় জুয়ার আসনে অভিযান চালিয়ে টাকা সহ ১৩ জুয়ারী কে আটক করেছে পুলিশ ভালুকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় শ্রমিকদলের বিশাল মিছিল ধোবাউড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রিন্স

পূর্ববিরোধের জেরে হামলার অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবক

Reporter Name / ৬৪ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

 

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পূর্ববিরোধের জেরে এক যুবককে লাঠি দিয়ে মারধর ও কামড়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত যুবকের বাবা মোঃ আবুল কাশেম (৭৫) ফুলবাড়ীয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ মে ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার আছিম কুটিরা এলাকায় আবুল কাশেমের বসতবাড়ির দক্ষিণ পাশে রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে আবুল কাশেম উল্লেখ করেন, অভিযুক্তরা তার প্রতিবেশী এবং বিভিন্ন বিষয় নিয়ে তাদের পরিবারের সঙ্গে পূর্ববিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের মারধরসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে বলা হয়, ঘটনার দিন অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে আবুল কাশেমের বাড়ির দক্ষিণ পাশের রাস্তায় এসে তাকে ও পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ সময় তার ছেলে মোঃ আলমগীর হোসেন (৪০) গালিগালাজে বাধা দিলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে আলমগীরের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ৩ নম্বর অভিযুক্ত মোছাঃ শিল্পি আহাম্মেদ আলমগীরের পেটের বাম পাশে কামড় দিয়ে রক্তাক্ত জখম করেন বলেও অভিযোগ করা হয়েছে।

আলমগীরের চিৎকার শুনে তার বাবা আবুল কাশেমসহ স্থানীয় কয়েকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। অভিযোগকারীর দাবি, এ সময় অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহত আলমগীরকে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ছেলের চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে আবুল কাশেম অভিযোগে উল্লেখ করেন।

এ ঘটনায় আবুল কাশেম ফুলবাড়ীয়া থানায় লিখিত অভিযোগ দিয়ে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। অপর দিকে, এঘটনায় স্হানীয়রা জানিয়েছেন, সাবেক

তবে অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনার সত্যতা ও এর পেছনের কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এবিষয়ে মোবাইল ফোনে অভিযুক্ত শিল্পী আহম্মেদ এর সাথে কথা বললে তিনি জানিয়েছেন, নিজ বাড়ীতে একই স্হানে ধান শুকানো ও খড় শুকানো নিয়ে দু পক্ষের মারামারির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ময়মনসিংহ জজকোর্ট মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category