ফুলবাড়িয়ায় জুয়ার আসনে অভিযান চালিয়ে টাকা সহ ১৩ জুয়ারী কে আটক করেছে পুলিশ ফুলবাড়িয়ায় জুয়ার আসনে অভিযান চালিয়ে টাকা সহ ১৩ জুয়ারী কে আটক করেছে পুলিশ – SF TV
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Headline
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি ধোবাউড়া থানার শফিকুল ইসলাম ভালুকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত  ভালুকায় ১.২১ কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে এলাকাবাসীর আবেদন ময়মনসিংহ সুইমিং পুল প্রাঙ্গনে ডেঙ্গুর ভয়ানক বাসা চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি ভালুকায় মধ্যরাতে ককটেল বিস্ফোরণের পর বাড়িতে ভাঙচুরের অভিযোগ গফরগাঁও পৌরসভাকে আধুনিক মডেল পৌরসভা করতে চান ফখরুল হাসান সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল গোপুদিয়া সবুজ বাংলা উচ্চ বিদ্যালয়ের মেয়েদের ফুটবল দলকে ক্রীড়া সামগ্রী প্রদান

ফুলবাড়িয়ায় জুয়ার আসনে অভিযান চালিয়ে টাকা সহ ১৩ জুয়ারী কে আটক করেছে পুলিশ

আলএমরান,ফুলবাড়িয়া প্রতিনিধি / ১০৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

 

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকাসহ ১৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। আটকৃতরা হলেন, উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের শিবরাপুর গ্রামের মো.শহীদুল্লাহ,বিষ্ণরামপুর গ্রামের সুলতান আলী, একই গ্রামের মো. বাবুল হোসেন, মো. সিরাজুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. রুহুল আমীন, মো. ইউনুছ আলী, তোতা মিয়া, মো. তালেব আলী, হাবিবুর রহমান, মজনু, শহীদুল্লাহ ও সুরুজ আলী।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের মাহার বাজার সংলগ্ন এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাস ও নগদ অর্থসহ তাঁদেরকে আটক করে পুলিশ।

অপরদিকে পৃথক অভিযানে এস আই লিটন এদিন পৌর এলাকার ৮নং ওয়ার্ডে অভিযান চালিয়ে এনামুলের মুদি দোকানের সামনে থেকে কুখ্যাত মাদক সম্রাট ও একাধিক মাদক মামলার আসামী মনিরুজ্জামান ওরফে চশমা মনিরকে ১৫ পিস ইয়াবাসহ আটক করেন। এছাড়াও থানা পুলিশ মেহেদী হাসান নামে আরেক তরুণকে মাদক সেবনরত অবস্থায় আটক করে তাকে ভ্রাম্যমান আদালতের আওতায় এনে এক মাসের সাজাপূর্বক তাকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করেন।

থানা অফিসার ইনচার্জ রাশেদুল হাসান বলেন, বিশেষ অভিযানে নগদ অর্থসহ ১৮জনকে আটক করা হয়েছে। আটককৃতদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে। অপরাধ দমনে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category