ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত – SF TV
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
Headline
ফুলবাড়িয়ায় আয়মন নদী খননে মাটি শূন্য হয়ে লন্ডভন্ড মন্ডলবাড়ী সেতু -নতুন সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর ফুলবাড়ীয়ায় মাদকের ভয়াবহতা প্রতিরোধ জনসচেতনতা বৃদ্ধিতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত ভালুকায় শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি ধোবাউড়া থানার শফিকুল ইসলাম ভালুকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত  ভালুকায় ১.২১ কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে এলাকাবাসীর আবেদন ময়মনসিংহ সুইমিং পুল প্রাঙ্গনে ডেঙ্গুর ভয়ানক বাসা চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি ভালুকায় মধ্যরাতে ককটেল বিস্ফোরণের পর বাড়িতে ভাঙচুরের অভিযোগ গফরগাঁও পৌরসভাকে আধুনিক মডেল পৌরসভা করতে চান ফখরুল হাসান

ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Reporter Name / ৯০ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডষ্টোর বাজারে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভালুকা উপজেলা বি এনপির সদস্য মোস্তাফিজুর রহমান মামুনের নেতৃত্বে এ বর্ণাঢ্য র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি সিডষ্টোর বাজারের আলহাজ্ব শহিদুল ইসলাম কাঁচা বাজার থেকে শুরু হয়ে সিডষ্টোর বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় কাঁচা বাজারে এসে শেষ হয়।
এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য ও ভালুকা উপজেলা বি এনপির সদস্য মোস্তাফিজুর রহমান মামনু সহ উপজেলা বি এনপির যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন সরকার, খালেদা নারগিস, পৌর বি এনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, আমানউল্লাহ তাজুন (সাবেক কমিশনার) উপজেলা বি এনপির সদস্য সিরাজুল ইসলাম ঢালী, আব্দুর রউফ, আলমগীর হোসেন সহ নেতৃবৃন্দ।

র‍্যালি ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অপরদিকে পৃথকভাবে ভালুকা সদর ও সিডস্টোর বাজারে বি এনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category